. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে যুক্ত হলো জুলাই শহীদদের ছবি

অনলাইন ডেস্ক

বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে নতুন ই-পাসপোর্টের জলছাপে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ—আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের ছবি সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত ওই আদেশে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ই-পাসপোর্টের বিদ্যমান নকশা পুনর্বিন্যাস করে ৪৮ ও ৬৪ পৃষ্ঠার পাসপোর্টে নতুন ডিজাইন ও জলছাপ সংযোজন করা হবে। সংশোধিত নকশা পর্যায়ক্রমে নতুন ইস্যু হওয়া সব ই-পাসপোর্টে ব্যবহার করা হবে।

নতুন পাসপোর্টে আবারও যুক্ত করা হয়েছে—“THIS PASSPORT IS VALID FOR ALL COUNTRIES OF THE WORLD EXCEPT ISRAEL”—এই বাক্যটি। ২০২১ সালের মে মাসে ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে তা পুনর্বহাল করা হলো।

সংশোধিত জলছাপে জাতীয় পাখি দোয়েল, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধের শিখা অনির্বাণ এবং জাতীয় সংসদ ভবনের ছবি স্থান পেয়েছে।

এ ছাড়া ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ শিরোনামে তিন শহীদের প্রতীকী ছবি যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হাত প্রসারিত অবস্থায় আবু সাঈদের ছবি, উত্তরার আজমপুরে পানির বোতল হাতে মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত ওয়াসিম আকরামের ছবি।

অন্যদিকে নতুন নকশা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরের মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি বাদ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত নকশা অনুযায়ী নতুন ই-পাসপোর্ট ইস্যুর জন্য ইতোমধ্যে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যকটের মৃত্যু

1

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্

2

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

3

লঘুচাপের প্রভাবে তিন দিন ঝড়–বজ্রবৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তা

4

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

5

তামাক ছাড়তে কৃষকদের মুরগির ঘর, বিকল্প জীবিকায় উদ্যোগ

6

উখিয়ার কুতুপালং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে তিন দ

7

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

8

জামিন না মঞ্জুর: চকরিয়ার আ.লীগ নেতা সাঈদী কারাগারে

9

কক্সবাজার ৩ ও ৪ আসনে ১০ প্রার্থী বৈধ, মনোনয়ন বাতিল ১ জনের

10

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৯০ হাজার ইয়াবা, জঙ্গলে ব্যাগ ফেলে পালা

11

মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত

12

নির্বাচন কি স্থগিত হতে পারে? যা বললেন ইসি

13

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

14

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

15

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

16

কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প

17

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

18

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব দপ্তরে সৌরবিদ্যুৎ চালু করা হবে

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20