. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দায়িত্ব পালনে সততা, আন্তরিকতা ও জবাবদিহি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।


রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন, অনেকগুলো টার্গেট ঠিক করেছেন। সেই টার্গেটগুলো অর্জনের জন্য অবশ্যই সরকার থেকে বাজেট বরাদ্দ দেওয়া হবে। কিন্তু এটা জনগণের অর্থ। আমি আশা করব, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে আপনারা সবাই মনোযোগ দেবেন।’

সরকারি দায়িত্বকে মানুষের সেবা করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত। তাই এই সুযোগকে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, ‘আমরা যারা এখানে আছি, বাংলাদেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় আমরা সবাই সুবিধাপ্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদের দেশের জন্য, মানুষের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই যে যত দিন দায়িত্বে থাকবেন, তাঁকে সেই সময় আন্তরিকতার সঙ্গে দেশের জন্য কাজ করতে হবে।

সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনার বৈঠকে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে মতামত তুলে ধরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত খালেদা

1

পেকুয়ায় সিঁধ কেটে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি, রিয়াল-টাকাসহ স্

2

এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

3

চকরিয়ায় গরুর মাংসে ওজন ও মূল্য কারচুপি, ১০ হাজার টাকা জরিমান

4

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে

5

দাম বাড়ল এলপি গ্যাসের

6

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

7

পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট: বিয়ের অনুষ্ঠানে ‘এক পদে’র বে

8

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধি

9

তাসনিম জারার পর এবার এনসিপি থেকে তাজনূভা জাবীনের পদত্যাগ

10

শাহপরীর দ্বীপে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বিজিবি

11

টেকনাফে এসএসসি ও সমমানে মাদ্রাসায় পাসের হার ৮৩.৮৯ শতাংশ, স্ক

12

ডাকাতির প্রস্তুতিকালে রামুতে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার মেশি

13

টেকনাফের ২ টি রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফা

14

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

15

ভেনামি চিংড়ির নপলি আমদানি বন্ধের দাবি

16

কক্সবাজারে হঠাৎ এলপিজির দাম ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে গ্রাহকরা

17

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

18

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

19

গর্জনিয়ায় মাদক, জুয়া, অস্ত্র ও চোরাচালানবিরোধী র‌্যালি-সমাবে

20