. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

সারাদেশের ৩০০ আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্রভাবে মোট দুই হাজার পাঁচশত ঊনসত্তরটি মনোনয়নপত্র জমা পড়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।

দল হিসেবে বিএনপি থেকে সর্বোচ্চ ৩৩১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়া, জামায়াত ইসলামী থেকে ২৭৬, ইসলামী আন্দোলন থেকে ২৬৮, জাতীয় পার্টি থেকে ২২৪টি, গণঅধিকার পরিষদ থেকে ১০৪টি, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ৯৪টি, খেলাফত মজলিস ৬৮টি, এবি পার্টি থেকে ৫৩টি, সিপিবি থেকে ৬১টি, 

জাতীয় নাগরিক পার্টি থেকে ৪৪টি, বাসদ থেকে ৪১টি মনোনয়নপত্র জমা হয়েছে। তাছাড়া, সারাদেশে স্বতন্ত্র ৪৭৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।

তফসিল অনুযায়ী, গতকাল সোমবার ২৯ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। সেই আপীল ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে।

আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা প্রচারণা শুরু হবে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত এই প্রচারণা চলবে।  আর ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁও বাজারে গভীর রাতে আগুন, পুড়ল তিনটি দোকান

1

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

2

ঈদগাঁওতে গ্যাস বিক্রিতে অনিয়ম, অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

3

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

4

সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপ

5

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ম

6

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

7

ছুটির দিনে পাহাড়ের টানে আলীকদমে পর্যটকের ঢল, মুখর প্রকৃতির র

8

দুই প্রার্থীর পক্ষে ‘আলোচিত’ চার মুখ, কক্সবাজার–৪ আসনে বদলাচ

9

জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন: বিচার ও রাষ্ট্র সংস্কারের

10

অর্থ আত্মসাৎ এনসিপি নেতা গ্রেপ্তার

11

কোটবাজারে সালাহউদ্দিন আহমেদ-বড় ভাই শাহজাহান চৌধুরী ‘আরো বেশি

12

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচ

15

রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

16

উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

17

টেকনাফের আলোচিত সুমাইয়া হত্যা মামলায় কালাবাশি গ্রেপ্তার : কা

18

শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

19

কক্সবাজারে হেলথ টুরিজম চালুর উদ্যোগ, দরকার আন্তর্জাতিক মানের

20