. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে হাসপাতালগুলোতে জায়গা নেই, সরকার দায়িত্ব পালন করছে না: গোলাম পরওয়ার

ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে জায়গা সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ডেঙ্গু নিয়ে প্রয়োজনীয় জনসচেতনতা তৈরিতে সরকার দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ করেছেন তিনি।


রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ডেঙ্গুর আক্রমণে হাসপাতালগুলোতে জায়গা হয় না। প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টির জন্য সরকার যে দায়িত্ব পালন করছে না, আমরা সরকার নই, তবুও একটি রাজনৈতিক দল হিসেবে জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির একটি হলো সমাজসেবা ও সমাজ সংস্কার। এর অংশ হিসেবে ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা সপ্তাহ পালন করা হবে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এ সময় দলের বিভিন্ন শাখায় নানা কর্মসূচি পালন করা হবে। ডেঙ্গু কীভাবে ছড়ায়, কীভাবে সতর্ক থাকতে হবে, ডেঙ্গু হলে করণীয় এবং জ্বর হলে কী পরীক্ষা করা প্রয়োজন, এসব বিষয়ে প্রচারপত্র বিতরণ করা হবে।

তিনি বলেন, ‘আমরা জনগণের ঘরে ঘরে যাব, মিটিং করব। যেখানে মানুষ কষ্টে আছে, সেখানে তাদের সচেতন ও উদ্বুদ্ধ করার কাজ করব।’

সরকারের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এর আগে দেশে হামের প্রাদুর্ভাবের সময় শত শত শিশু মারা যাওয়ার ঘটনা মানুষ দেখেছে। তাঁর অভিযোগ, তখন সরকার জানিয়েছিল প্রয়োজনীয় ওষুধ নেই এবং আগের সরকার ওষুধ রেখে যায়নি। এমন পরিস্থিতিকে তিনি ‘চরম’ বলে মন্তব্য করেন।

ডেঙ্গু প্রতিরোধে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোগ ছড়িয়ে পড়ার পর নয়, আগেই জনগণকে সচেতন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

1

চকরিয়ায় পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু

2

কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

3

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

4

রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যো

5

কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র

6

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা

7

পেকুয়া বিএনপি নেতা রুবেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

8

পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি

9

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত খালেদা

10

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

11

আজ রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

12

উঠে গেছে রেললাইন, পালিয়েছেন ট্রেনের স্টাফরা

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

এখন প্রচার চালালে প্রার্থিতা বাতিল, সভা-সমাবেশ নিষিদ্ধ শনিবা

15

উত্তাল সাগরে চার দিনে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

16

সুগন্ধা সৈকতে মাথা ও পা-বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার

17

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘পিটিয়ে হত

18

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

19

বারুণী স্নানে মুখর সমুদ্রসৈকত, পুণ্যার্থীদের ঢল কবিতা চত্বরে

20