. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘুমধুমে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার সকাল আটটার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর অধীন ঘুমধুম বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্তের ৩১ নম্বর পিলার থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) বলেন, উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান চালিয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংঘবদ্ধ ধর্ষণের মুলহোতা বাবু আটক: বাকীদের খুঁজছে পুলিশ

1

আগস্টে বঙ্গোপসাগরে দুই লঘুচাপ, কয়েক অঞ্চলে স্বল্পমেয়াদি বন্য

2

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

3

সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

4

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

5

রামুতে ডাম্পারের ধাক্কা দুই কন্যাশিশুর মৃত্যু

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র

8

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্

9

৫ দিন ধরে অচল সী-ট্রাক, অবরুদ্ধ মহেশখালীর ৫ লাখ মানুষ

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

কক্সবাজারে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে শ

15

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

16

পেকুয়ায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

17

ভেনামি চিংড়ির নপলি আমদানি বন্ধের দাবি

18

দেশে খাদ্য সংকটের সম্ভাবনা নেই: আলী ইমাম

19

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

20