. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্বাসনেই জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জরুরি ত্রাণ কার্যক্রম চলমান থাকলেও সরকারের প্রধান লক্ষ্য এখন ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা।

শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার শুরু থেকেই বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। শুধু খাদ্য সহায়তা নয়, ক্ষতিগ্রস্ত কৃষকের ফসল, খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগি, মৎস্যচাষিদের ভেসে যাওয়া ঘের এবং ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্গঠনে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, বন্যার কারণে স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসাসেবা জোরদারের পাশাপাশি কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য—এই পাঁচটি খাতকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো একযোগে কাজ করছে।

অর্থমন্ত্রী জানান, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম জেলায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের মধ্যে ইতোমধ্যে প্রায় এক লাখ মানুষের কাছে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। প্রশাসনের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও বিভিন্ন দাতব্য সংস্থার মানবিক সহায়তা প্রশংসনীয়। পুনর্বাসন কার্যক্রম সফল করতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন, দক্ষিণ জেলা বিএনপির নেতাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট

1

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতিত্বে ড. খলিলুর রহমান

2

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

3

খায়রুল হকের জামিন বহাল, দেশত্যাগে আদালতের অনুমতি লাগবে

4

১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক, কর্মসূচি চূড়ান্ত হবে ৩ আগ

5

ঈদগাঁও বাজারে গভীর রাতে আগুন, পুড়ল তিনটি দোকান

6

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

7

পদত্যাগ করেছেন আইজিপি

8

হাদি হত্যার ঘটনায় ভারতে ২ জন আটক: ডিএমপি কমিশনার

9

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

10

কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নে

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়নের জন্য: সালাহউদ্দিন আহমদ

13

নির্বাচন নিয়ে সন্ত্রাস চালাতে চাইলে সমান জবাব দেয়ার আহ্বান জ

14

টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪

15

নির্ধারিত সময়ে উপস্থিত হননি জামায়াত আমীর, কক্সবাজারে জনসভাস্

16

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

17

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্

18

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

19

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্

20