. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যোগ, হয়নি প্রতিবাদ মিছিল

কক্সবাজার শহরের পর্যটন জোনের লাইট হাউজ এলাকায় রিসোর্ট দখলের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা রাজনৈতিক অভিভাবকদের উদ্যোগে সমঝোতার পথে এগোচ্ছে। এ ঘটনায় ছাত্রদল নেতা আল-আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা এবং একজনকে গ্রেপ্তারের পর আজ প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি।

ছাত্রদল নেতা আল আমিনের বক্তব্য অনুযায়ী, পূর্বনির্ধারিত প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল। তবে বিষয়টি নিয়ে উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি বিষয়টি দলের নেতাদের সঙ্গে আলোচনা করেন। নেতৃবৃন্দের উদ্যোগে পরিস্থিতি শান্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হলে প্রতিবাদ মিছিল না করার সিদ্ধান্ত হয়। এ সময় জমায়েত হওয়া লোকজনকেও সরিয়ে দেওয়া হয় বলে জানান আল আমিন।

অন্যদিকে যুবদল নেতা কানন বড়ুয়া বিশাল বলেন, দলের রাজনৈতিক অভিভাবক ও সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী অত্যন্ত দূরদর্শী ও দায়িত্বশীল অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তাদের উদ্যোগে বিষয়টির একটি সুন্দর সমাধানের পথ তৈরি হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আল আমিনকেও ধন্যবাদ, পাশাপাশি যারা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের নেপথ্যে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে লাইট হাউজ এলাকায় নকচী রিসোর্ট দখলের অভিযোগ ওঠে। এ ঘটনায় রিসোর্টের মালিক ইসরাত জাহান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে ছাত্রদল নেতা আল-আমিনকে এবং এ মামলার ২ নং আসামি মাহফুজ শাকিলকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মামলায় ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং তা না দেওয়ায় রিসোর্ট দখলের অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার: জরিমানা

1

কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের

2

সমুদ্রসৈকতে পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

3

ঈদের শেষ ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র, বাড়তি ভাড়ায় পর্যটক

4

শাহপরীর দ্বীপে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বিজিবি

5

কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়

6

খালের চরে বাঁধ দিয়ে মাছ চাষ আর নয়: মাতামুহুরীতে স্বরাষ্ট্রমন

7

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

8

রামু বিআরডিবি কার্যালয় পরিদর্শনে ইউএনও মো. জিল্লুর রহমান

9

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্

10

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত খালেদা

11

চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনীতে খুদে ক্রীড়াবিদদের সঙ্গে প্

14

দেশের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্য, লামায় সংবর্ধিত কৃত

15

হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতা

16

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

17

নির্বাচনের ফল নিয়ে রাতে নিজেদের অবস্থান জানাবে এনসিপি

18

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

19

ইরানে বাড়ছে হামলা, মধ্যপ্রাচ্যে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়ে

20