. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে বাসায় স্থানান্তর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হলেও সাড়া না পাওয়ায় তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) কলকাতার একজন সিনিয়র সংবাদকর্মী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গুরুতর অসুস্থ অবস্থায় ওবায়দুল কাদেরকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় চিকিৎসা ও ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হলেও তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে বাসায় স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই ভেন্টিলেশনের ব্যবস্থা রেখে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং শয্যাশায়ী ছিলেন। কলকাতার রাজারহাট নিউটাউন এলাকার একটি গোপন বাড়িতে তার চিকিৎসা চলছিল।

উল্লেখ্য, গত বছরের জুনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং সে সময় ভারতের কলকাতায় অবস্থান করছিলেন বলেও উল্লেখ করেন।

ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সূত্র: চ্যানেল ২৪

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

1

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

2

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

5

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিত

6

মহেশখালীতে ৭৫ কোটি টাকার জাল জব্দ কোস্টগার্ডের

7

সুগন্ধা সৈকতে মাথা ও পা-বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার

8

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

ঈদগাঁওয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: আসামি আবুল কালামের মৃত্যুদণ

11

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়

12

টেকনাফে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার: জরিমানা

13

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ১৫ আগস্ট বিএনপির দোয়া-মিলাদ

14

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

15

খালা বেলি ও খালু এরশাদের ইয়াবা পাচার করছিলো কলেজ ছাত্রী শরীফ

16

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

17

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতিত্বে ড. খলিলুর রহমান

18

কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20