. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশ

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। তারই প্রতিক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআরকে তাদের বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তারা বিকল্প খেলোয়াড় চাইলে বিসিসিআই তা অনুমোদন করবে।’

ভারতের সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তি ঘিরে বিতর্ক তৈরি হয়। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এই প্রসঙ্গে বলেছিলেন, ‘কলকাতার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে (মুস্তাফিজ) দল থেকে সরিয়ে দেওয়া উচিত।’ টাইগার পেসারকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সঙ্গীত সোম।

উল্লেখ্য, এবারের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্জনিয়ায় পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির প্র

1

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

2

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল

3

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার

4

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট

5

শপিংমলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার জর

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

8

দেশের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্য, লামায় সংবর্ধিত কৃত

9

শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

10

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

11

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

12

ব্রাম্মণবাড়িয়ার ইউপি চেয়ারম্যান কক্সবাজার থেকে গ্রেপ্তার

13

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রস্তুতি পরিদর্শনে এমপি কাজ

14

কক্সবাজারে ‘গানে গানে জুলাই’, অংশ নিল দুই শতাধিক শিশু

15

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব

16

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

17

তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময়

18

২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান:

19

চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১

20