. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান সিডিএ চেয়ারম্যান

জলাবদ্ধতামুক্ত, আধুনিক ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেন, নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, আবাসন সমস্যার সমাধান এবং চলমান উন্নয়ন প্রকল্প সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বুধবার (৫ আগস্ট) টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সাংবাদিকতায় মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা’র সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী বেলায়েত হোসেন আরও বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। এ নগরীর উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সিডিএ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে এবং বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

সাংবাদিকতার পেশাগত মান নিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, সমালোচনা অবশ্যই থাকতে পারে, তবে তা হতে হবে তথ্যনির্ভর ও জনস্বার্থে। উন্নয়ন প্রকল্পের ভালো দিকের পাশাপাশি সমস্যা ও সীমাবদ্ধতাও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এতে উন্নয়ন কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে।

তিনি বলেন, একজন সাংবাদিকের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হবে সংবাদকর্মীদের।

টিসিজেএ চট্টগ্রামের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিসিজেএর সহ-সভাপতি সনজীব দে বাবু, সহ-সাধারণ সম্পাদক বাসু দেব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আলী আকবর ও সদস্য সুমন গোস্বামী। এ সময় সংগঠনের দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, মো. জহিরুল ইসলাম ও নাজিম উদ্দন। এ সময় টিসিজেএ-এর অন্যান্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকতায় মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায়’ সফলভাবে অংশ নেওয়া টেলিভিশন চিত্র সাংবাদিকদের মধ্যে অতিথিরা সনদ বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

ঘুমধুম সীমান্তে ৬ কোটি টাকার ২ লাখ ইয়াবা উদ্ধার

3

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

4

তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময়

5

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে এক ব্যক্তি গ্রেপ্তার

6

সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা

7

দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানা

8

মগনামায় সরকারি খালের ৫৮ অবৈধ বাঁধ উচ্ছেদ, কমবে ৩ হাজার পরিবা

9

লঘুচাপের প্রভাবে তিন দিন ঝড়–বজ্রবৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তা

10

পেকুয়ায় বালুর ব্যবসা নিয়ে বিতর্ক, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ন

11

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

12

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ

13

যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র

14

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

15

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী সব জাহাজ ত্রুটিযুক্ত: ঝুঁকি নিয়ে

16

আদালত থেকে ফেরার পথে দুই বোনের মৃত্যু, ঘরে ফেরা হলো না

17

৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

18

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ নিহত ২

19

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

20