. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Apr 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল

কক্সবাজার হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পরিদর্শনে যান কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

শনিবার ( ০৪ এপ্রিল ) তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং শিশুদের অবস্থা সম্পর্কে অভিভাবকদের সাথে কথা বলেন।

এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্ট কিনা, নির্ধারিত সময়ে চিকিৎসকরা উপস্থিত থাকছেন কিনা এবং হাসপাতাল থেকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে কিনা—এসব বিষয় খতিয়ে দেখেন।

এমপি কাজল হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের উদ্দেশ্যে বলেন, ‘রোগী ও তাদের সাথে আসা স্বজনদের সাথে ভালো সদাচরণ করতে হবে এবং আন্তরিকতার সাথে সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন’।

পরিদর্শনকালে এমপি কাজল আর-ও বলেন, ‘হাম রোগে আক্রান্ত হলেই যে মারা যায়, তা কিন্তু নয় ; উপসর্গ দেখা দিখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সঠিক পরিচর্যা ও সঠিক চিকিৎসা নেওয়া হলে দ্রুত হাম আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠবেন। এজন্য আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি’। এমপি বলেন, ‘হাম আক্রান্ত রোগীর সংক্রমণ যেন দ্রুত না ছড়ায় এজন্য, হাসপাতালের পাশেই আলাদা একটি কক্ষে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে’।

পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মং টিংঞো’কে উদ্দেশ্য করে হামের টিকা উদ্বোধনের জন্য অপেক্ষা না করে এখন থেকে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করে এমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা

1

রামুতে টমটমের চালকের আসনে মিলল চালকের মরদেহ

2

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ, কারণ জানালেন নিজেই

3

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

4

টেকনাফে বস্তাভর্তি ৫ লাখ ইয়াবা জব্দ

5

নাফ নদীতে স্থবিরতা ভেঙে টেকনাফ বন্দরে বাণিজ্য ফেরাতে উদ্যোগ

6

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়

7

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১

8

যত বড় রাজনৈতিক নেতাই হোক, ধর্ষণ মামলা প্রত্যাহার হবে না: আইন

9

বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে পড়েছে দ্বীপের বাসিন্দারা

10

মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’ কর্নারে রূপান্তরের প্রস

11

জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন: বিচার ও রাষ্ট্র সংস্কারের

12

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

13

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

14

রামুতে ভাবগাম্ভীর্যে ঈদ-এ-মিলাদুন্নবী পালিত: শিক্ষার্থীদের প

15

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক এমপি হামিদুর রহমান আযাদ

16

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

17

সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

18

ঈদগাঁওতে দাঁড়িপাল্লার পক্ষে জনসমাগমপূর্ণ পথসভা, সুশাসন ও ন্য

19

কক্সবাজারে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২

20