. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ পর্যটন ভবনে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় পর্যটনমন্ত্রী বলেন, ভবিষ্যতে কক্সবাজার সমুদ্রসৈকতসহ দেশের পর্যটনকেন্দ্রগুলোতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাদের কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

কক্সবাজারসহ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান আফরোজা খানম।

সভায় মানিকগঞ্জে জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠনের বিষয়েও আলোচনা হয়। সেখানে নদীকেন্দ্রিক পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্রসহ জেলার অন্যান্য ঐতিহ্যবাহী পর্যটন সম্পদ সংরক্ষণ, পুনর্বাসন ও পর্যটন উপযোগী করার নির্দেশ দেন মন্ত্রী।

আফরোজা খানম বলেন, প্রতিটি পর্যটন স্থানের জন্য সুনির্দিষ্ট থিম নির্ধারণ করে প্রকল্প প্রণয়ন করতে হবে। নতুন পর্যটনকেন্দ্রগুলো কীভাবে স্থানীয় জনগণের জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত করা যায়, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাই সরকারি ও বেসরকারি অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় এ খাতকে এগিয়ে নিতে হবে।

এ ছাড়া কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু-সংলগ্ন অতিথিশালাকে সাধারণ মানুষের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ দ্রুত নেওয়া হবে বলে জানান তিনি।

সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রচারণামূলক ওয়েবসাইটের মাধ্যমে দেশের প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী পর্যটনসম্পদ দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যানজট কমান, ফুটপাত ছাড়ুন, মাঠ ফিরিয়ে দিন: পেকুয়ায় নাগরিক আবে

1

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন দুই টিওবি উদ্বোধন

2

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

3

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই: আলীকদমে জাবেদ র

4

কোনাখালীর সাবেক চেয়ারম্যান দিদার গ্রেফতার

5

একনেকে ১২ প্রকল্প অনুমোদন, কক্সবাজারের রোহিঙ্গা-প্রভাবিত এলা

6

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

9

রামিসা হত্যা: দুই আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টের তালিকায়

10

লামায় ২০ নারীর হাতে সেলাই মেশিন, সঙ্গে ফলদ চারা

11

রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখান করল বাংলাদ

12

উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্র

13

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

14

২ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

15

নির্বাচন নিয়ে সন্ত্রাস চালাতে চাইলে সমান জবাব দেয়ার আহ্বান জ

16

রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?

17

মহেশখালী ঘাটে আগের নিয়মেই টোল আদায় হবে: এমপি আলমগীর ফরিদ

18

আলীকদমে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্ত

19

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

20