. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’

কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী ‘এসকে গ্রুপ’। বাংলাদেশের এই উপকূলীয় অঞ্চলটির দক্ষিণ কোরিয়ার ‘উলসান’-এর মতো একটি আন্তর্জাতিক শক্তি ও জ্বালানি কেন্দ্র (এনার্জি হাব) হিসেবে গড়ে ওঠার বিপুল সম্ভাবনা রয়েছে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিনিয়োগ আগ্রহের কথা জানায় এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বৈঠকে প্রতিনিধিদলটি মাতারবাড়ীতে পরিকল্পিত এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্য অবকাঠামো, কারিগরি দিক ও বিনিয়োগ রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রীর সামনে একটি বিস্তারিত উপস্থাপনা (প্রেজেন্টেশন) তুলে ধরে।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। বাংলাদেশের বিকাশমান জ্বালানি খাতে এসকে গ্রুপের বিনিয়োগ আগ্রহকে তিনি সাধুবাদ জানান।

একইসঙ্গে প্রস্তাবিত এই মেগা প্রকল্পের প্রাথমিক কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে এসকে গ্রুপের প্রতিনিধিরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির ভূয়সী প্রশংসা করেন।

একইসঙ্গে তারা বাংলাদেশের উদীয়মান বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘমেয়াদে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে তাদের দৃঢ় আগ্রহের কথা ব্যক্ত করেন।
উচ্চপর্যায়ের এ বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

দক্ষিণ কোরীয় প্রতিনিধিদলে অন্যদের মধ্যে শীর্ষ স্থানীয় তৈরি পোশাক ও বস্ত্র খাত প্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ১১ বিজিবি

1

উখিয়ায় ৩ পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

2

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

3

পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক

4

নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

7

গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন, মরদেহ কক্সবাজ

8

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

9

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

মধ্যপ্রাচ্যে সঙ্কটের সমাধানে বিশেষ দূত পাঠাচ্ছে চীন

12

নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি শেখ হাসিনা

13

ঘুমধুম সীমান্তে ৬ কোটি টাকার ২ লাখ ইয়াবা উদ্ধার

14

ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাদণ্ড, মুক্তি পেলেন সেই মা-মেয়ে

15

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

16

সরকারি সফরে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া যাচ্ছেন সেনাপ্রধান

17

হোয়াইক্যংয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

18

ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত

19

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে

20