. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

অসহায় বৃদ্ধার জন্য দুই কক্ষের ঘর নির্মাণ, চাবি তুলে দিলেন এমপি ফরিদ

মহেশখালীর রাখাইন পাড়ার এক অসহায় ও স্বামী-সন্তানহীন বৃদ্ধার জন্য নির্মিত দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বাড়ি উদ্বোধন করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। 

সোমবার (২৩ নভেম্বর) মহেশখালী পৌরসভার রাখাইন পাড়ায় নবনির্মিত বাড়িটি উদ্বোধন শেষে সুবিধাভোগী বৃদ্ধার হাতে ঘরের চাবি তুলে দেন তিনি।

উপজেলা পরিষদের বাস্তবায়নে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি’র আওতায় অসহায় ও দুঃস্থ মানুষের জন্য রান্নাঘর ও শৌচাগারসহ দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বাড়িটি নির্মাণ করা হয়েছে।  ২০২৫-২০২৬ অর্থবছরে বাড়িটি নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৮৫ হাজার ১১৫ টাকা।

এ সময় সংসদ সদস্য এমপি আলমগীর  ফরিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দরিদ্র ও অসহায় মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) ঝৃত্মিক চৌধুরী, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, তরুণ বিএনপি নেতা আ স ম জাহেদুল হক নাহিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বাড়িটি উদ্বোধন ও চাবি হস্তান্তরের মাধ্যমে সুবিধাভোগী বৃদ্ধার জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা নিশ্চিত হলো। স্থানীয় পর্যায়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র–গোলাবারুদ উদ্ধার, না

1

রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখান করল বাংলাদ

2

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রস্তুতি পরিদর্শনে এমপি কাজ

3

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে রুহুল কবির রিজভী

4

সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএন

7

বিশ্ববাজারে আরো বাড়ল সোনার দাম

8

দুই প্রার্থীর পক্ষে ‘আলোচিত’ চার মুখ, কক্সবাজার–৪ আসনে বদলাচ

9

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩, উদ্ধার ১৮

10

মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়

11

গর্জনিয়ায় মাদক, জুয়া, অস্ত্র ও চোরাচালানবিরোধী র‌্যালি-সমাবে

12

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

13

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদ

14

গর্জনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

15

এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

16

বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর ১১ দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনু

19

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

20