. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেন্ট মার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরছেন ৩৫০ জন

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে তিন দিন ধরে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। তাঁদের মধ্যে ৩৫০ জন স্থানীয় বাসিন্দা ও পর্যটক শনিবার (২১ নভেম্বর) সকালে ৯টি সার্ভিস ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। জরুরি প্রয়োজন ও অসুস্থতার পাশাপাশি নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের ফিরিয়ে আনতে এ ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে ট্রলারগুলো যাত্রা শুরু করে। প্রতিটি ট্রলারে ৬০ জন করে যাত্রী নেওয়ার কথা রয়েছে। বাকী আরো ১ হাজার একশ ৫০ জনকে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে।

এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্ট মার্টিনসহ সংশ্লিষ্ট নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণে যান। পরদিন বৃহস্পতিবার থেকে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে তাঁরা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। জরুরি প্রয়োজনে এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের সার্ভিস ট্রলারে করে টেকনাফে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন দ্বীপের হোটেল ব্যবসায়ীরা। অনেক হোটেলে পর্যটকদের জন্য কক্ষভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। আবার কিছু হোটেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে।

সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

3

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

4

আকস্মিক পরিদর্শনে দেশের যেকোনো কলেজে যেতে পারেন প্রধানমন্ত্র

5

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

6

ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ৩১

7

রামুর ধেছুয়াপালংয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

8

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়

9

আলীকদমে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহ

10

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

11

বারুণী স্নানে মুখর সমুদ্রসৈকত, পুণ্যার্থীদের ঢল কবিতা চত্বরে

12

কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

13

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

14

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

15

তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে

16

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

17

খালের চরে বাঁধ দিয়ে মাছ চাষ আর নয়: মাতামুহুরীতে স্বরাষ্ট্রমন

18

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

19

মহেশখালীতে সিএনজির চাপায় পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু আয়েশা ম

20