. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

আ.লীগের চার নেতা পেট্রাপোলে কীভাবে বৈঠক করেন, ভারতকে প্রশ্ন রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির কূটনীতিকরা স্টেটমেন্ট দেন, বাংলাদেশের অভ্যন্তরে তারা কোনো হস্তক্ষেপ করেন না। বাংলাদেশে যা হচ্ছে এটা আমাদের নিজস্ব ব্যাপার। তাহলে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা পেট্রাপোল সীমান্তে বৈঠক করলেন কীভাবে? এই বৈঠকের উদ্দেশ্য কী?

সোমবার (২৩ নভেম্বর) দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভারত সরকারের গ্রিন সিগন্যাল না থাকলে কী করে ইমিগ্রেশন অফিসাররা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারে? কোন ষড়যন্ত্র হচ্ছে, কোন চক্রান্ত হচ্ছে? এটা জাতি আজ জানতে চায়।

তিনি বলেন, পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনার হিংসা ও প্রতিশোধপরায়ণতা কমেনি। বিদেশে বসে পাচারকৃত টাকা পাঠিয়ে দেশে আগুন সন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা বিএনপি নেতা-কর্মী ও মন্ত্রীদের বাড়িতে আগুন দিয়েছে, নড়াইল ও ভাঙ্গায় হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

এসময় পলাতক শেখ হাসিনা গোটা বাংলাদেশকে পুনরায় গোরস্থানে পরিণত করার পরিকল্পনা করছেন বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি আরও বলেন, শেখ হাসিনা গুম-ক্রসফায়ার পছন্দ করতেন, আর প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক নীতিতে তাণ্ডব মোকাবিলা করছেন।

এসময় রিজভী বিদেশি গণমাধ্যমও শেখ হাসিনাকে নিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির বিষয়ে প্রতিবেদন প্রচার করছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের হত্যাকারী এবং আগুন দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টকারীদের বাংলার মাটিতে জায়গা হবে না। অপরাধীদের বিচার আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

1

জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রা

2

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

3

ফুটবল কেনার টাকায় হাঁস চুরি, তিন কিশোরের হাতে ফুটবল তুলে দিল

4

টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

5

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

6

মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

7

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ

8

উখিয়ায় ৩ পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

9

১৫ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী সব জাহাজ ত্রুটিযুক্ত: ঝুঁকি নিয়ে

12

দোসরদের প্রভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে – সংবাদ সম্মেলনে

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্

15

৯ দিনের বন্যায় কক্সবাজারে মাছ ও চিংড়ি খাতে ক্ষতি ৪৬ কোটি টাক

16

টেকনাফে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১

17

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

18

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে

19

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

20