. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন নগরী গড়তে 'কউক'র সেমিনার

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আয়োজনে সংস্থাটির মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক সুলতানুল আরফিন জুনাইদ।

সমাপনী বক্তব্যে কউক চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন জানান, কক্সবাজারের উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলমান রয়েছে। সেনাবাহিনীর একজন মেজরের নেতৃত্বে এ পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। তবে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সরকারি সব দপ্তরের মধ্যে সমন্বয় জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সেমিনারে অংশগ্রহণকারীরা নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন নগরী নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি কক্সবাজারের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের সমন্বয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কালবেলার জেলা প্রতিনিধি এম আর মাহবুবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় তিন মাসে গ্রেপ্তার ৬০৪, বিপুল পরিমাণ মাদক-অস্ত্র জব্দ

1

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ, কারণ জানালেন নিজেই

2

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিললো ৬০

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

5

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে রুহুল কবির রিজভী

6

লঘুচাপের প্রভাবে কক্সবাজারে ঝড়-বৃষ্টির শঙ্কা, ৩ নম্বর সতর্ক

7

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

8

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

9

কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়

10

মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

11

ঢাকা-চট্টগ্রামসহ কোনো মহাসড়কে চলবে না থ্রি-হুইলার: স্বরাষ্ট্

12

রামুতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল

13

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

14

মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু

15

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

16

জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

17

ধলঘাটায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও কার্তুজ

18

আকস্মিক পরিদর্শনে দেশের যেকোনো কলেজে যেতে পারেন প্রধানমন্ত্র

19

মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি, সম্মাননা পেলেন কক্সবাজার সদর

20