. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তার অভিযোগ সরাসরি শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে আকস্মিক এক অনানুষ্ঠানিক সাক্ষাতে তাঁদের লিখিত আবেদনও গ্রহণ করেন তিনি।

দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ায় ভোগান্তিতে থাকা এসব কর্মকর্তা দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন জানাতে যান। তাঁদের উদ্দেশ্য ছিল প্রশাসনিক জটিলতা, বৈষম্য এবং ন্যায্য দাবিগুলো তুলে ধরা।

তবে আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই হঠাৎ করে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের দেখা হয়ে যায়। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কর্মকর্তারা তাঁদের লিখিত আবেদন সরাসরি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। প্রধানমন্ত্রীও তা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন।

সাক্ষাতে কর্মকর্তারা পদোন্নতি-সংক্রান্ত জটিলতা, দীর্ঘদিনের বঞ্চনা এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকটের বিষয়গুলো তুলে ধরেন। তাঁদের অভিযোগ, কাঠামোগত জটিলতা ও প্রশাসনিক বৈষম্যের কারণে পেশাগত অগ্রগতি দীর্ঘদিন ধরে থমকে আছে।

প্রধানমন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগসংবলিত লিখিত আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের পদোন্নতি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই জটিলতা নিরসন না হলে স্বাস্থ্যসেবা খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫.১ মাত্রায় ভূমিকম্প অনুভূত

1

কক্সবাজারে পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে ডিআইজি

2

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কার্যক্রম চলমান: শাম

3

দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

4

বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে কক্সবাজার

5

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

6

মহেশখালীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আল

7

মগনামায় সরকারি খালের ৫৮ অবৈধ বাঁধ উচ্ছেদ, কমবে ৩ হাজার পরিবা

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত

10

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

11

মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

12

দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনম

13

রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে

14

ব্রাম্মণবাড়িয়ার ইউপি চেয়ারম্যান কক্সবাজার থেকে গ্রেপ্তার

15

চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি

16

আহত সাংবাদিক জিয়াবুলের চিকিৎসায় ইউএনও ও স্বাস্থ্য কর্মকর্তার

17

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

18

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপ

19

১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক, কর্মসূচি চূড়ান্ত হবে ৩ আগ

20