. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

অন্যায়কারীদের তালিকা হচ্ছে, ঈদের পর অভিযান: রামুতে এমপি কাজল

রামু প্রতিনিধি

কক্সবাজারের রামুতে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, অন্যায় কাজে যারা জড়িত তাদের তালিকা করা হচ্ছে এবং ঈদের পর তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

সোমবার (৯ মার্চ) রামু উপজেলা জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি কাজল বলেন, “আমাদের একটাই শ্লোগান—নিজেরাও অন্যায় করবো না, কাউকেও অন্যায় করতে দেবো না। তাই সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

তিনি বলেন, সাধারণ মানুষ ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে এবং দল সরকার গঠন করেছে। এই অর্জন ধরে রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে।

নিজের নির্বাচনী এলাকায় দখলবাজি ও চাঁদাবাজি বরদাস্ত করা হবে না উল্লেখ করে লুৎফুর রহমান কাজল বলেন, “দীর্ঘ এক যুগের বেশি সময় মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, স্বাধীনভাবে কথা বলতে পারেনি। আজ মানুষ সেই জিম্মি অবস্থা থেকে মুক্ত হয়েছে। তাই কোনো অপরাধ আমি সহ্য করবো না।”

তিনি আরও বলেন, “যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত তাদের নামের তালিকা করা হচ্ছে। ঈদের পর অভিযান শুরু হবে। দলের বদনাম হয়—এমন কোনো কাজ করা যাবে না।”

উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের জেলা সভাপতি আলহাজ মাওলানা আলী হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আলহাজ কাজী মাওলানা মো. মনজুর আলম চৌধুরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

কক্সবাজার উপকূলে ঝড়ের শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

2

হলফনামায় নুরের পেশা ব্যবসা, বার্ষিক আয় ২০ লাখ টাকা

3

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে

4

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

5

মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’ কর্নারে রূপান্তরের প্রস

6

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

9

নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না—রাষ্ট্রদূত ব্রেন্ট

10

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

11

কক্সবাজার–মহেশখালী নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনা: এক নারীর মৃত্য

12

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

13

বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

14

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

15

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

16

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

17

কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

18

পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ

19

চকরিয়ায় ১,৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, ৭০০ জনকে চিকিৎসা

20