. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ অর্থসহ মোছাঃ শাহিদা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা, ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

রবিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে চকরিয়া পৌরসভার ৮নং কোচপাড়ায় তার বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ওই নারী তার বসতঘরের সামনে প্রকাশ্যে মাদক বিক্রি করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে তার বসতঘর থেকে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, শাহিদা বেগম এলাকায় একজন পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

1

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

2

বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়ালো ট্রাম্প

3

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

4

ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া

5

‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ এখন মাধ্যমিকের বইয়

6

কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র

7

গর্জনিয়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুহিববুল্লাহকে

8

পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

9

কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প

10

কক্সবাজারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের ইন্টার ব্যাংক ক্রিকে

11

সায়মুন সংসদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

12

জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে ৬২৬ ভোটে এগি

13

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল

14

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক এমপি হামিদুর রহমান আযাদ

15

২ মামলায় কারাগারে এন. আলম

16

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি

17

আগামীকাল মহেশখালী ও চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী

18

দক্ষিণ কলাতলীতে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ

19

ডাকাতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ডাকাত, পালাল ৬–৭ জন

20