. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামের এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আইওএম হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি  আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ।

উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজ পরিদর্শনের জন্য সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফারহানা হক ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে যান। সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনের সময় তাঁর ওড়না একটি জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। একপর্যায়ে তার মাথার চুলও জেনারেটরের সঙ্গে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।

পরে হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।  তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ওই নারী গুরুতর আহত হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পুলিশ জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং জেনারেটরটি নিরাপদভাবে স্থাপন ও পরিচালনা করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ

1

মগনামায় সরকারি খালের ৫৮ অবৈধ বাঁধ উচ্ছেদ, কমবে ৩ হাজার পরিবা

2

কক্সবাজারে এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

5

রোহিঙ্গাদের ফুটবল ম্যাচ উপভোগ করলেন নিরাপত্তা উপদেষ্টা

6

টেকনাফে নতুন সৃজিত বন পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

7

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

8

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

9

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনীতে খুদে ক্রীড়াবিদদের সঙ্গে প্

10

নাইক্ষ্যংছড়িতে সন্দেহজনক অগ্নিকাণ্ডে চার পরিবারের সর্বস্ব ভস

11

কক্সবাজারে ‘গানে গানে জুলাই’, অংশ নিল দুই শতাধিক শিশু

12

টেকনাফের আলোচিত সুমাইয়া হত্যা মামলায় কালাবাশি গ্রেপ্তার : কা

13

স্বপ্ন ছিল দেশসেরা হওয়ার, পেকুয়ায় সেরা মাহাথির আরশী

14

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধা

15

খালেদা জিয়ার শোককে জাতি গঠনের শক্তিতে পরিণত করতে হবে: সালাহউ

16

পবিত্র শবে বরাত আজ

17

ফেসবুকে মন্তব্যে অপহরণের অভিযোগ, জামায়াত নেতাসহ ১০ জনের বিরু

18

পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার

19

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

20