. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে রুহুল কবির রিজভী

ক্ষমতাসীন দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন রুহুল কবির রিজভী। দীর্ঘসময় ধরে দলটির দ্বিতীয় সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করা মির্জা ফখরুলের উত্তরসূরী হলেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি। এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণা করে, তারপরই দলের মহাসচিব পদ থেকে সরে দাঁড়ান তিনি।

এ কয়দিন বিএনপি মহাসচিবের পদ শূন্য ছিল। তবে তখন থেকেই গুঞ্জন ছিল, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-ই ভারপ্রাপ্ত মহাসচিব হতে যাচ্ছেন। আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরই বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করলো বিএনপি।

এর মধ্যে গত ১৫ আগস্ট বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়। তার মধ্যে রুহুল কবির রিজভীও রয়েছেন; বাকি তিন নেতা হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্থিরতা সৃষ্টিতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা

1

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে রুল

2

রমজানে উখিয়ায় প্রশাসনের বাজার তদারকি, ৩ জনকে জরিমানা

3

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

4

যুক্তরাষ্ট্রের খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

5

সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

6

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

7

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

8

৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

9

‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ এখন মাধ্যমিকের বইয়

10

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

11

কক্সবাজারে বাস–মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

12

জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা গুরুতর আহত, খবর শুনে মায়

13

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

14

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

15

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্

16

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

17

সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্

18

কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্

20