. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৫৩ বস্তা সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বুধবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে সাবরাং সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির সদস্যরা রাডার নজরদারির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে একটি ইঞ্জিনচালিত সাম্পান থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা সার ও নৌকা আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া পিএসসি বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে।

তিনি বলেন, সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে

1

গণভোটে অংশগ্রহণ ৬০.২৬%, ‘হ্যাঁ’ ভোটের জয়

2

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে নিহত ১,

3

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্

4

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

5

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

6

তাসনিম জারার মনোনয়ন বাতিল

7

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

8

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

9

গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রিল কেটে ঢুকে লুট;

10

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

11

কক্সবাজারে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২

12

দিল্লিতে বসে হাসিনাকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দিয়েছে ভারত: স্

13

ফেসবুকে মন্তব্যে অপহরণের অভিযোগ, জামায়াত নেতাসহ ১০ জনের বিরু

14

রামুর গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

15

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

16

ঢাকার প‌থে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, যোগ দে‌বেন শপথ অনুষ

17

প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

18

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

19

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

20