. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে কক্সবাজারে রোড শো ও আলোচনা সভা

কক্সবাজারে রোড-শো ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬। বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএ'র উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য রোড-শো'র আয়োজন করা হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং নিরাপদ ও জনবান্ধব সড়কব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, বিআরটিএ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান ও প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কক্সবাজারের পক্ষ থেকে সেরা ৪ জন পেশাদার চালককে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ মাসে ১৬৬ জন গ্রেপ্তার

1

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

2

পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

3

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকতে জরুরি গণবিজ্ঞপ্তি

4

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্

5

টেকনাফে বাস থামিয়ে ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার

6

‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে জবাব দিলেন শাহাদাত

7

মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

8

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠি

9

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

10

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

11

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

12

ছুটির দিনে পাহাড়ের টানে আলীকদমে পর্যটকের ঢল, মুখর প্রকৃতির র

13

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

14

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

15

সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা

16

দুর্নীতির কারনে আমরা বার বার পিছিয়ে পড়ছি: লুৎফুর রহমান কাজল

17

সমুদ্রসৈকতের পথশিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেল ৩৫ শিশু

18

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে

19

স্ত্রীর লাশ রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় স্ব

20