. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

বান্দরবানের আলীকদমে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হাকিম (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়ার ওই কিশোরীর সঙ্গে আব্দুল হাকিমের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ সময় তাঁরা বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। প্রায় সাত-আট মাস আগে আব্দুল হাকিম কিশোরীকে নিয়ে চকরিয়ায় চলে গিয়েছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে ফিরিয়ে আনেন।

এজাহারে বলা হয়, গত ৩১ জুলাই কিশোরীর মা অসুস্থ ছোট ছেলেকে চিকিৎসার জন্য চকরিয়ায় নিয়ে যান। চিকিৎসা শেষে রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফিরে তিনি ঘরের ভেতর আব্দুল হাকিমকে কিশোরীর সঙ্গে দেখতে পান। পরে কিশোরীর কাছে জানতে চাইলে সে অভিযোগ করে, বিয়ের প্রলোভন দেখিয়ে আব্দুল হাকিম তাকে ধর্ষণ করেছেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কিশোরীর পরিবারের পক্ষ থেকে আব্দুল হাকিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এজাহারে দাবি করা হয়েছে, তখন কিশোরীর সঙ্গে আব্দুল হাকিমের বিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে পরদিন আব্দুল হাকিম অন্যত্র চলে যান। পরে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান না হওয়ায় কিশোরীর মা থানায় অভিযোগ করেন।

আলীকদম থানার উপপরিদর্শক উপন বড়ুয়া বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আব্দুল হাকিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পরে লামা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাটির পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ

1

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

2

দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম

3

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

4

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

5

চকরিয়ায় ১,৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, ৭০০ জনকে চিকিৎসা

6

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট

7

চকরিয়া পৌরশহরের অলিগলিতে ময়লার স্তূপ, নাক চেপে চলছেন পথচারীর

8

মানব পাচার ঠেকাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান ইউএনওর

9

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

10

উখিয়ার কুতুপালং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে তিন দ

11

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

12

আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়নের জন্য: সালাহউদ্দিন আহমদ

13

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

14

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

15

সংঘবদ্ধ ধর্ষণের মুলহোতা বাবু আটক: বাকীদের খুঁজছে পুলিশ

16

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

17

১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট, তফসিল ৮ এপ্রিল

18

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

19

খারাংখালী সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার

20