. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

মহেশখালী প্রতিনিধি
মহেশখালীতে ধানক্ষেত থেকে জালাল (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর সিপাহীর পাড়ার পূর্ব পাশে বড় বিল এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দু সামাদ নামে এক তরুণ পানের বরজে যাওয়ার সময় বরজের পাশের ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় সাংবাদিক নুরুল আবছারকে বিষয়টি জানান এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত জালাল উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ কুল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পরিবারের দাবি, গত রাত আনুমানিক ১টার দিকে জালাল বাড়ি থেকে উত্তর সিপাহীর পাড়া বড় বিল এলাকায় ঘুরতে আসেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, রাতে অপরিচিত দুই যুবক তাকে জিম্মি করে পাঁচ হাজার টাকা দাবি করে। তাকে উদ্ধারের জন্য পরিবারের পক্ষ থেকে টাকা দেওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি করা হয়েছে। একপর্যায়ে জালাল তার মাকে বাড়িতে চলে যেতে বলেন। পরে মা বাড়িতে ফিরে গেলে জালালের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের ধারণা ছিল, তিনি হয়তো শ্বশুরবাড়িতে গেছেন।

স্থানীয়দের ধারণা, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। প্রতিবেদন সম্পন্ন হলে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের অভিযোগ ও স্থানীয়দের দাবির বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

1

নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

2

আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্যবিরোধীদের আগুন

3

৫০ বছর পর পেকুয়ার টৈটংয়ে চিতাবাঘের দেখা, আতঙ্কে এলাকাবাসী

4

২ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

5

দেশের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্য, লামায় সংবর্ধিত কৃত

6

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

7

ঈদগাঁওয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: আসামি আবুল কালামের মৃত্যুদণ

8

আলীকদমে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

9

হাদির সমাধিস্থলে তারেক রহমান

10

তেল নিয়ে শঙ্কার কারণ নেই: জ্বালানিমন্ত্রী

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

13

মন্ত্রিসভায় যাচ্ছেন যারা

14

উত্তাল সাগরে চার দিনে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

15

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

16

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

17

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

18

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শ

19

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

20