. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে

কক্সবাজারের দ্বীপ উপজেলা -এর সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী -এ শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা শুরু হয়েছে। শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা উপলক্ষে হাজার হাজার দর্শনার্থী মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন। প্রতিবছরের ন্যায় রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ মেলা চলবে সাত দিন। তবে দর্শন শুরু হবে বিকেল থেকে সোমবার রাত পর্যন্ত।

শিব চতুর্দশী পূজা ও মেলাকে কেন্দ্র করে -এর পাদদেশে বসেছে সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা। শুধু সনাতনী সম্প্রদায় নয়, দেশ-বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের নর-নারীরাও এই মিলনমেলায় অংশ নেবেন।

প্রায় দু’শ বছরেরও বেশি সময় ধরে এই আদিনাথ মেলা পরিচিতি লাভ করে আসছে। প্রতি বছর শিব চতুর্দশী পূজা ও মেলা উপলক্ষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটানসহ কয়েকটি দেশের হাজার হাজার পূজারি এবং পর্যটক এখানে সমবেত হন। ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে দেবাদিদেব শিবের আশীর্বাদ লাভের আশায় হিন্দু ধর্মাবলম্বীরা শিব দর্শন ও পূজা করে থাকেন।

ইতোমধ্যে মেলায় যোগ দিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পূজারি ও পর্যটকরা আদিনাথ মন্দিরে আসতে শুরু করেছেন। পূজারি ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মৈনাক পাহাড়ের চূড়া। বসেছে নানা ধরনের মেলার দোকান।

এদিকে পূজা ও মেলাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ২০২৬ সালের মেলা কমিটি ও প্রশাসন।

শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তি দে (কাউন্সিলর) বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারি ও ভক্তবৃন্দের থাকার সুব্যবস্থা থাকবে এবং মেলা চলবে সাত দিন।

মহেশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপারের সহযোগিতায় মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম সর্বক্ষণিক টহলে থাকবে। মেলায় আগত পূজারি ও ভক্তদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি

1

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান,৭৬ হাজার টাকা জরিমানা

2

ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুর

3

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিব

4

বান্দরবানে কৃষকদের মধ্যে ফলজ-বনজ গাছের চারা বিতরণ

5

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

6

মায়ের ইন্তেকালের ৯ দিনের মাথায় পিতৃহারা মাওলানা ইমতিয়াজ উদ্দ

7

জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন: বিচার ও রাষ্ট্র সংস্কারের

8

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

9

চকরিয়ায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের হাইজিন কিট বিতরণ

10

দরিয়ানগরে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ঢাকা থেকে

11

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

12

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

13

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল

14

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

15

চকরিয়ায় ভবন নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্

16

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়

17

ঘুমধুমে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

চট্টগ্রাম বন্দরের সামনে উপদেষ্টার গাড়ি আটকে আন্দোলনকারীদের ব

20