. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক ও জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিচ্ছে সরকার।

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত এইচইইউকাউ সো মো সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে প্রাকৃতিক গ্যাসের ব্যাপক চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির বিষয়ে বাংলাদেশ বিশেষভাবে আগ্রহী।

বাংলাদেশের এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন মিয়ানমারের রাষ্ট্রদূত সো মো। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হিসেবেও মিয়ানমার থেকে গ্যাস সরবরাহের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনার কথা জানান তিনি।

সাক্ষাতে মিয়ানমার থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন স্থাপনের অতীতের প্রস্তাবটি নতুন করে আলোচনায় আনার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

জ্বালানিমন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাইপলাইন স্থাপন হলে তা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখতে পারে।

এ সময় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে আরও অনেক সম্ভাবনাময় খাত চিহ্নিত করে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

সাক্ষাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানিসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে

1

কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আট

2

পেকুয়ায় বন্যা পরিস্থিতি: যেখানে শুকাচ্ছে, সেখানেই ক্ষতচিহ্

3

ফেসবুকে মন্তব্যে অপহরণের অভিযোগ, জামায়াত নেতাসহ ১০ জনের বিরু

4

মাকে নিয়ে আবেগঘন পোস্ট তারেক রহমানের

5

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ

6

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে

7

হ্নীলা সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক

8

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

9

চার আসনে পোস্টাল ভোটগ্রহণ সম্পন্ন, সর্বাধিক ভোট পড়েছে কক্সবা

10

৮০ ভাগ মুসলমানের দেশে কোনো বিধর্মী সংসদে যেতে পারবে না

11

জনগণ ঘৃণাভরে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে: পেকুয়ায় ইশরাক

12

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

13

রামুর ধেছুয়াপালংয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

14

বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চকরিয়া ইউনিক হাসপাতালের

15

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯

16

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ, কারণ জানালেন নিজেই

17

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

18

সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বা

19

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে ‘আমরা মহেশখালীবাসী’

20