. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

লামায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো মেশিন-পাইপ জব্দ

বান্দরবানের লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাগলখাইয়া হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিনসহ (ইঞ্জিন) বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লামা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি শ্যালো মেশিন (ইঞ্জিন) ও বেশ কিছু পাইপ উদ্ধার করা হয়। পরে জব্দ করা সরঞ্জামগুলো লামা থানায় নেওয়ার কার্যক্রম শুরু হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, শনিবারের অভিযানে জব্দ করা সরঞ্জাম নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা কী নেওয়া হবে, তা অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গারা নির্বাচনে ইনভলভ হওয়ার সুযোগ নেই- শাহজাহান চৌধুরী

1

অভিভাবকশূন্য দুদক: নয়া কমিশন গঠনে হয়নি কমিটি

2

কক্সবাজারে হেলথ টুরিজম চালুর উদ্যোগ, দরকার আন্তর্জাতিক মানের

3

হ্নীলায় মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ছে দোকান ও শোরুম

4

২০ ভরি স্বর্ণসহ জগদীশের আছে ৮ কোটি টাকার সম্পদ!

5

বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়ালো ট্রাম্প

6

৫ দিন ধরে অচল সী-ট্রাক, অবরুদ্ধ মহেশখালীর ৫ লাখ মানুষ

7

শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মা

8

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

11

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

12

‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ এখন মাধ্যমিকের বইয়

13

পায়ুপথে ইয়াবা পাচারের সময় হাতেনাতে বিমানযাত্রী আটক

14

মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশ

15

গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন, মরদেহ কক্সবাজ

16

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

17

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

18

জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে- কক্সবাজারে আদিলুর রহমান খান

19

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

20