. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

আটলান্টিক জাহাজের কর্মচারী নিহত, বেঁচে গেলেন ১৯৪ পর্যটক

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, তবে রক্ষা পেয়েছেন যাত্রার জন্য ঘাটে অপেক্ষারত ১৯৪ জন পর্যটক।

নিহত নুর কামাল (৩৫), ঐ জাহাজের কর্মচারী ছিলেন এবং অগ্নিকাণ্ডের সময় একটি কক্ষে তিনি ঘুমন্ত ছিলেন বলে জানা গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে যাত্রী পরিবহনের জন্য ঘাটে নোঙ্গর করার সময় জাহাজটি হঠাৎ আগুন লেগে যায়। এই প্রতিবেদন লেখা কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো অগ্নি নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কোস্টগার্ড সহ প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম।

কক্সবাজার ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘ জাহাজের এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা’।

সী ক্রুজ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘ ১৯৪ জন পর্যটক আজ এই জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার কথা ছিলো। সৌভাগ্যবশত কেউ জাহাজে উঠেননি, ঘাটে অপেক্ষা করছিলেন। যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে ধারণ ক্ষমতা অনুপাতে সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা আগামীকাল যাবেন।’

আটলান্টিকের যাত্রী মোহাম্মদ ওবায়দুল ইসলাম বলেন, ‘ ভাগ্য ভাল ছিলো জাহাজে উঠা হয়নি আল্লাহ রক্ষা করেছেন, নিজের চোখে আগুন জ্বলতে দেখলাম ভয়াবহ অভিজ্ঞতা। ‘

ঘটনা তদন্তে প্রশাসন তদন্ত কমিটি গঠন করার জানিয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, ‘ যান্ত্রিক ত্রুটির কারণ কিংবা অন্য কোন কারণে আগুন লেগেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে পরে বিস্তারিত বলা যাবে।’

গত ১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিন-কক্সবাজার রুটে জাহাজ চলাচল শুরু হয়, ১২ টি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক পরিবহনের জন্য ৬ টি জাহাজ কর্তৃপক্ষের অনুমতি পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে এসিল্যান্ড ও কানুনগো নেই, ব্যাহত ভূমিসেবা

1

সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে

2

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উন্নয়ন, শান্তি ও সম্প্রীত

3

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

4

ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর

5

শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

6

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন: চকরিয়ায় ম

7

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

8

হাদির সমাধিস্থলে তারেক রহমান

9

কলাতলীর গ্যাসপাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু, মৃত তিন

10

টেকনাফে এসএসসি ও সমমানে মাদ্রাসায় পাসের হার ৮৩.৮৯ শতাংশ, স্ক

11

রাষ্ট্রীয় মর্যাদায় জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর

12

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল

13

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

14

রামুর ৪০ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী

15

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

16

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে: ত

17

জামায়াতের ৮৮ সদস্যের পুনর্গঠিত কর্মপরিষদে জায়গা পেলেন ২১ ন

18

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

19

নির্বাচনের ফল নিয়ে রাতে নিজেদের অবস্থান জানাবে এনসিপি

20