. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ বালু উত্তোলনে পেকুয়ায় অভিযান, মেশিন-পাইপ জব্দ

পেকুয়া প্রতিনিধি 

কক্সবাজারের পেকুয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়।

জানা যায়, টৈটং সোনাইছড়ি এলাকায় আব্দু নবী ও ফারুক নামের দুই ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করছেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বালু উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙনসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয় বলেন, অবৈধ পন্থায় বালু উত্তোলনের খবর পেয়ে টৈটং সোনাইছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত খালেদা

1

গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

2

লঘুচাপের প্রভাবে কক্সবাজারে ঝড়ের শঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত

3

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্

4

গণভোট ও অপরাধ প্রতিরোধে কক্সবাজারে সায়মুন সংসদের গণসচেতনতা ক

5

টেকনাফে শাহাজাহান চৌধুরীকে জামায়াত সমর্থক শাহ আজমের অকট্য ভা

6

মহেশখালী ঘাটে আগের নিয়মেই টোল আদায় হবে: এমপি আলমগীর ফরিদ

7

কুতুবদিয়ায় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চার পুলিশ সদ

8

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

9

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন: চকরিয়ায় ম

10

লামায় ২০ নারীর হাতে সেলাই মেশিন, সঙ্গে ফলদ চারা

11

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

12

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

13

সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে ভেসে এল ৩ মরদেহ

14

যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে ন

15

অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

16

নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরু

17

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

18

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

19

নির্বাচন নিয়ে সন্ত্রাস চালাতে চাইলে সমান জবাব দেয়ার আহ্বান জ

20