. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

লামায় ২০ নারীর হাতে সেলাই মেশিন, সঙ্গে ফলদ চারা

বান্দরবানের লামায় প্রশিক্ষণ নেওয়া ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিনের পাশাপাশি ফলদ গাছের চারাও দেওয়া হয়। উদ্যোগটি এসব নারীর আয় ও স্বাবলম্বিতার পথ আরও সহজ করবে বলে আশা করছেন আয়োজকেরা।

শুক্রবার (২১ আগস্ট) লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে নারীদের হাতে সেলাই মেশিন ও ফলদ চারা তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম। সঞ্চালনা করেন বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি মো. তানফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভ সংঘ ও বসুন্ধরা গ্রুপের সহায়তায় বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বান্দরবান জেলার লামাসহ পাঁচটি উপজেলায় এ কার্যক্রম চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপ তাদের ব্যবসায়িক আয়ের একটি অংশ সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করছে। সেলাই মেশিনগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে নারীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটির আগের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংগঠনটি বিভিন্ন সময়ে কাজ করেছে। পাশাপাশি একজন মেডিকেল কলেজের শিক্ষার্থীকে মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে সেলাই মেশিন ও ফলদ চারা তুলে দেন অতিথিরা। পরে বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা ও লেখক-সাহিত্যিক ইমদাদুল হকের লেখা ‘সেই বিদেশিনী’ বইটি অতিথিদের উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভ সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি, সাংবাদিক, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

1

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

2

সৈকতের অবৈধ স্থাপনা ১ সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ স্বরাষ

3

অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্

4

স্বপ্ন ছিল দেশসেরা হওয়ার, পেকুয়ায় সেরা মাহাথির আরশী

5

শাহজাহান চৌধুরীর শেষ জনসভা জনসমুদ্র, জীবনের শেষ দিন পর্যন্ত

6

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

7

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

8

পেকুয়ার শিলখালী মাদক পল্লীতে পুলিশের বড় অভিযান, মাদক উদ্ধার

9

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি

10

জামায়াত-আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা

11

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৩ ফুটের অজগর উদ্ধার, বনে অবম

12

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

13

পেকুয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই

14

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিব

15

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ

16

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে

17

৫ দিন ধরে অচল সী-ট্রাক, অবরুদ্ধ মহেশখালীর ৫ লাখ মানুষ

18

খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

19

দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম

20