. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এপেক্স ক্লাব অব কক্সবাজার।

রোববার সন্ধ্যা সাতটায় কক্সবাজারে এপেক্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা অংশ নেন।

এপেক্স ক্লাব অব কক্সবাজারের সভাপতি আবু তাহের মিসবাহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ডিএন সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট রমিজ আহমেদ।

অনুষ্ঠানে সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট রমিজ আহমেদ এবং অ্যাপেক্সিয়ান জাহাঙ্গীর আলমকে সম্মাননা স্মারক (টোকেন অব অ্যাপ্রিসিয়েশন) প্রদান করা হয়।

বক্তব্যে অ্যাডভোকেট রমিজ আহমেদ বলেন, সেবামূলক কর্মকাণ্ডই এপেক্স ক্লাবের মূল শক্তি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের সদস্যদের সমন্বিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠিতে উপস্থিত সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

1

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, গুরুত্ব পাবে রাষ্ট্রপ

2

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ড

3

গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে নেওয়া হলো ঢাকায়

4

কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

5

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

6

খালেদা জিয়ার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের শোক

7

আলীকদমে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ :

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর

12

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণ

13

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্

14

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধি

15

বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়ালো ট্রাম্প

16

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দ

17

একটা ভোটের জন্য জামায়াত যা খুশি তাই বলছে- মহেশখালীতে সালাহউদ

18

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20