. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ায় ১০ মিনিটের আগুনে পুড়ে ছাই করাতকল

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া পৌরসভার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে (পেকুয়া বাজার) ব্যবসায়ী মো. কাইছার উদ্দিনের মালিকানাধীন করাতকলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া তিনটার দিকে লাগা আগুন মাত্র ১০ মিনিটের মধ্যেই করাতকল ও মজুত করা বিপুল পরিমাণ কাঠ পুড়িয়ে ছাই করে দেয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

স্থানীয় কাঠ ব্যবসায়ী ও করাতকল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো ব্যবসা শেষে রাতে করাতকল বন্ধ করে বাড়িতে চলে যান কাইছার উদ্দিন। তাঁর করাতকলে চারজন শ্রমিক কাজ করলেও রাতে কেউ সেখানে থাকেন না।

রাত আনুমানিক সোয়া তিনটার দিকে বাজারের এক পাহারাদার করাতকলের দিকে আগুন জ্বলতে দেখতে পান। পরে তিনি কয়েকজন ব্যবসায়ীকে বিষয়টি জানান। খবর পেয়ে ব্যবসায়ীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অল্প সময়ের মধ্যেই করাতকল ও মজুত কাঠের বড় একটি অংশ পুড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, করাতকলে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। এমনভাবে আগুন লাগানো হয়েছে যাতে শুধুমাত্র তার করাতকলটি পুড়ে যায়।

ব্যবসায়ী মো. কাইছার উদ্দিন বলেন, রাত তিনটার দিকে কয়েকজন ব্যবসায়ী ফোন করে তাঁর করাতকলে আগুন লাগার খবর দেন। পরে তিনি বাড়ি থেকে ঘটনাস্থলে এসে দেখেন, করাতকল ও মজুত কাঠ পুড়ে গেছে। এতে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কাইছার উদ্দিন বলেন, আমি প্রায় ১৫ বছর ধরে ব্যবসা করে আসছি। কারও সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা নেই, ব্যবসায়িক দ্বন্দ্বও নেই। আগুন দেওয়ার আগে দুর্বৃত্তরা করাতকলে পেট্রোলজাতীয় কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাইছার উদ্দিন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত সৈকত পরিচ্ছন্নতায় মাসব্যাপী কর্ম

1

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

2

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যু বেড়

3

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যকটের মৃত্যু

6

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

7

হাদির সমাধিস্থলে তারেক রহমান

8

চকরিয়ায় পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু

9

পাহাড়ি ঢলের তোড়ে পেকুয়ায় ধসে গেল কেরনছড়ি কালভার্ট

10

কক্সবাজারে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারের পাশে ছাত্রদলের কেন

11

সরকারি জায়গায় যারা থাকতে বাধ্য হয়েছেন, তাদের উচ্ছেদ করা হবে

12

আহত সাংবাদিক জিয়াবুলের চিকিৎসায় ইউএনও ও স্বাস্থ্য কর্মকর্তার

13

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

14

টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ইয়াবা উ

15

চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

16

বিএমচরে দাঁড়িপাল্লার সমর্থনে জামায়াতের নির্বাচনী পথসভা

17

জাতিসংঘ মহাসচিব হিসেবে ফিফা সভাপতিকে চান ট্রাম্প

18

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে শ

19

রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

20