. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কক্সবাজার -১(চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ৪ টার দিকে তিনি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, জেলা বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, পেকুয়া উপজেলা বিএনপি সভাপতি বাহাদুর শাহ, চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পেকুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু।

এদিকে সালাহ উদ্দিন আহমদ মনোনয়ন ফরম জমা দেওয়ার খবর পেয়ে দুপুর ৩টা থেকে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত হন।
উপস্থিত নেতাকর্মীরা জানান- চকরিয়া-পেকুয়া আসনে সালাহ উদ্দিন আহমদ সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে এমপি নির্বাচিত হবেন। কারণ বিগত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালীন এদেশের প্রতিটি জনপদে ব্যাপক উন্নয়ন করেছেন। এখনো পর্যন্ত তার সকল উন্নয়ন দৃশ্যমান রয়েছে। তাই দেশের তরুণ থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার নারী পুরুষ এলাকাকে উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত জনপদকে উন্নয়নের মাধ্যমে আরো ত্বরান্বিত করতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৪০ হজার ৪৯০ জন। তৎমধ্যে চকরিয়া উপজেলায় ভোটার রয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৭৪০ জন, পেকুয়া উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৭৫০ জন। এ দুই উপজেলায় পুরুষ ভোটার ২ লক্ষ ৯০ হাজার ২৯১ জন, মহিলা ভোটার রয়েছে ২ লক্ষ ৫০ হাজার ১৯৮ জন।
উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানিয়ে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন আগামী ২২ জানুয়ারি। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরু

1

শকুন ও সভ্যতা - জি এম ইশরাফ উদ্দিন

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি

4

সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

5

সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

গুলিস্তান খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

8

এখন প্রচার চালালে প্রার্থিতা বাতিল, সভা-সমাবেশ নিষিদ্ধ শনিবা

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

মহেশখালীতে ৭৫ কোটি টাকার জাল জব্দ কোস্টগার্ডের

11

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

12

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

13

নির্বাচন কি স্থগিত হতে পারে? যা বললেন ইসি

14

ঈদগাঁওতে গ্যাস বিক্রিতে অনিয়ম, অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

15

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

16

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

17

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

18

ডাকাতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ডাকাত, পালাল ৬–৭ জন

19

যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র

20