. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুতুবদিয়ায় ভাইয়ের হাতে বোন খুন: ঘাতক আটক

কক্সবাজারের কুতুবদিয়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোনের মৃত্যু হয়েছে।নিহত নারীর তপসী দাশ(৪৩)।

তপসী দাশ আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলে পাড়ার প্রবাদ দাশের স্ত্রী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বেলা ১১টায় নিজঘরে কাজ করছিলেন তপসি দাস (৪২)। এ সময় হঠাৎ তার চাচাতো ভাই কালীচরণ দাস তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তপসি দাসকে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। স্থানীয়রা তপসি দাশকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে কুতুবদিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় ঘাতক কালী চরণ দাশকে বড়ঘোপ স্টিমারঘাট থেকে স্থানীয়রা আটক করে পুলিশকে সোপর্দ করে। আটক কালীচরণ দাস একই এলাকার শুকুর জল দাশের পুত্র এবং নিহত তপসি দাসের আপন চাচাতো ভাই।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, তপসি দাস (৪২) কে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক কালীচরণকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

1

আলীকদমে ২০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন

2

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২১৫ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উ

3

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

4

সৈকতে টর্নেডোর তাণ্ডব, ভাঙল অর্ধশতাধিক চেয়ার-ছাতা

5

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা: ‘জুলাই আন্দোলনে সমর্থনের ক

6

রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক

7

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

8

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই

9

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ

10

থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ

11

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

12

পাড়া-মহল্লায় মাদকের অভিযোগ, মোবাইলে জুয়ার ফাঁদে উদ্বেগ পেকুয়

13

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

14

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিত

15

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামীকাল

16

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ আটক ১১

17

কক্সবাজারে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২২, ছিনতাইকারী-চোরসহ ওয়ারেন্ট

18

রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

19

উখিয়া-টেকনাফে জুলুমের অবসান ঘটবে: নুর আহাম্মদ আনোয়ারী

20