. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফের কচ্ছপিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি এমপি শাহজাহান চৌধুরীর

উলফাতুল মোস্তফা রানা, টেকনাফ

টেকনাফের কচ্ছপিয়া এলাকায় নতুন একটি পূর্ণাঙ্গ পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন তিনি।

ডিও লেটারে শাহজাহান চৌধুরী উল্লেখ করেন, উখিয়া-টেকনাফ দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত এলাকা। মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত, নাফ নদী ও বঙ্গোপসাগরের সন্নিকটে অবস্থানের কারণে এ অঞ্চলে আন্তসীমান্ত অপরাধের ঝুঁকি রয়েছে।

চিঠিতে বলা হয়, টেকনাফ থানা এলাকায় প্রায় ৩ লাখ ৬৫ হাজার মানুষের বসবাস। রোহিঙ্গা অনুপ্রবেশ, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সশস্ত্র অপরাধী চক্রের তৎপরতা, অস্ত্র ও গোলাবারুদের অবৈধ প্রবেশ, ডাকাতি ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যা বৃদ্ধি, পর্যটন ও বাণিজ্যিক কর্মকাণ্ডের সম্প্রসারণের কারণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এমপি শাহজাহান চৌধুরী বলেন, টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং বাহারছড়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের এলাকাগুলো টেকনাফ মডেল থানা ও বাহারছড়া তদন্ত কেন্দ্র থেকে বেশ দূরে। ফলে কোনো অপরাধ সংঘটিত হলে কিংবা জরুরি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ে।

চিঠিতে তিনি আরও বলেন, এসব এলাকায় চুরি, ডাকাতি, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ এবং স্থানীয় মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা প্রয়োজন।

এ কারণে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং বাহারছড়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডকে নিয়ে ‘কচ্ছপিয়া তদন্ত কেন্দ্র’ নামে একটি পূর্ণাঙ্গ পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

1

কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

2

২ মামলায় কারাগারে এন. আলম

3

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্

4

খালের চরে বাঁধ দিয়ে মাছ চাষ আর নয়: মাতামুহুরীতে স্বরাষ্ট্রমন

5

উখিয়ার কুতুপালং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে তিন দ

6

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

7

সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতেই জামায়াত জোটে যোগদান

8

আজ রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

9

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ

10

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

13

৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব

14

চকরিয়া পৌরশহরের অলিগলিতে ময়লার স্তূপ, নাক চেপে চলছেন পথচারীর

15

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল

16

আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত

17

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে রুল

18

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়

19

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

20