. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে

টেকনাফ প্রতিনিধি

প্রায় নয় মাস পর দেশে ফিরেছেন মো. শফিক। সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর এত দিন বন্দিজীবন কাটাতে হয়েছে তাঁকে। তাঁর মতো বিভিন্ন সময়ে আটক হওয়া ২৪ জেলে ও মাঝিমাল্লাকে আজ বুধবার দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ১৯ আগস্ট দুপুরে কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটসংলগ্ন সীমান্ত এলাকায় আরাকান আর্মি ট্রলারে করে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাঁদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে।

ফেরত আসা ২৪ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ছয়জন রোহিঙ্গা। যাচাই-বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বুধবার দুপুরে টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া। এ সময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় বিভিন্ন সময়ে এসব জেলে আরাকান আর্মির হাতে আটক হন। বিজিবির প্রচেষ্টায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‘নয় মাস মানবেতর জীবন কাটিয়েছি’

প্রায় নয় মাস আরাকান আর্মির হাতে আটক থাকার পর দেশে ফিরেছেন টেকনাফের সাবরাংয়ের কোয়ানছড়িপাড়ার বাসিন্দা মো. শফিক। তিনি বলেন, ছয় মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের পূর্বে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাঁদের ধাওয়া করে আটক করে নিয়ে যান।

শফিক বলেন, ‘প্রায় নয় মাস বন্দিজীবন কাটাতে হয়েছে। সেখানে আমাদের ওপর নির্যাতন চালানো হতো। প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিক হিসেবে কাজ করতে হতো। কাজ করতে না চাইলে ব্যাপক মারধর করা হতো। সারাদিনের জন্য দেওয়া হতো একবেলা ভাত।’

নয় মাস পর দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ‘নয় মাস মানবেতর জীবন কাটিয়েছি। অবশেষে দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। দেশে এসে বিজিবির কাছ থেকে নয় মাস পর ভালোভাবে খাবার পেয়েছি।’

শফিকের দাবি, মিয়ানমারে এখনো রোহিঙ্গাসহ অর্ধশতাধিক জেলে আটক রয়েছেন।

বিজিবি জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদ-মন্দিরের কর্মীদের মাসিক সম্মানি দেবে সরকার, বাতিল হবে

1

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১

2

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্

3

হলফনামায় নুরের পেশা ব্যবসা, বার্ষিক আয় ২০ লাখ টাকা

4

কর্ণফুলী টানেল সড়কে ‘রাইড শো’, প্রাইভেট কারের ধাক্কায় আহত ২

5

ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ৩১

6

বন্যহাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও বনায়ন উপকারভোগীদের আ

7

কক্সবাজারে এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

8

অপরাধীচক্রের রক্তচক্ষু উপেক্ষা করে শতভাগ পেশাদারিত্ব নিয়ে ট

9

সমিতিপাড়ায় সেলুনকর্মী সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ

10

বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত

11

জেলার দশম উপজেলা মাতামুহুরী

12

ফেসবুকে মন্তব্যে অপহরণের অভিযোগ, জামায়াত নেতাসহ ১০ জনের বিরু

13

উখিয়ার কুতুপালং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে তিন দ

14

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশ

15

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন: চকরিয়ায় ম

16

চার দিন পর মিলল নিখোঁজ গৃহবধূর লাশ, সদর হাসপাতালের লিফটের নি

17

কুতুবদিয়ায় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চার পুলিশ সদ

18

ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

19

টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪

20