. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ার শিলখালী মাদক পল্লীতে পুলিশের বড় অভিযান, মাদক উদ্ধার ও আটক ২

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কসাইপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

পেকুয়া থানার ওসি (প্রশাসন) মেহেদী হাসান ও তদন্ত কর্মকর্তা ইমরুল হাসানের নেতৃত্বে ৫০ জনের বেশি পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। এ সময় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। অভিযানকালে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

এর আগে কক্সবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ ডটকমে শিলখালীর কসাইপাড়া থেকে জারুলবুনিয়া পর্যন্ত মাদকের বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের নজরে বিষয়টি আসে। এর পরপরই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের নাম-পরিচয় ও উদ্ধার করা মাদকের পরিমাণ সম্পর্কে পুলিশ বিস্তারিত জানায়নি।

পেকুয়া থানার ওসি মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান এখনো অব্যাহত আছে। পরে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ার শিলখালী মাদক পল্লীতে পুলিশের বড় অভিযান, মাদক উদ্ধার

1

ঢাকার প‌থে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, যোগ দে‌বেন শপথ অনুষ

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

টানা বৃষ্টিতে কক্সবাজারে বন্যার শঙ্কা, পাহাড়ধস এড়াতে নিরাপদ

4

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

5

২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান:

6

আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্যবিরোধীদের আগুন

7

মসজিদ-মন্দিরের কর্মীদের মাসিক সম্মানি দেবে সরকার, বাতিল হবে

8

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

9

সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার, আপিল বিভাগে ঝুলছে চূড়া

10

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

11

আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত

12

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

13

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল

14

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

15

দাম বাড়ল এলপি গ্যাসের

16

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করার আশা: শাম

17

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অব

18

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা

19

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

20