. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ায় বৃদ্ধ ইউসুফ আলী হত্যা, ৫ জনের নাম উল্লেখ করে মামলা

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় বৃদ্ধ ইউসুফ আলীকে পিটিয়ে ও সড়কে আছাড় মেরে হত্যার অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে পেকুয়া থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলিম্যারঝিরি এলাকার নুরুল কাদের, তাঁর ছেলে আকাশ, স্ত্রী সালমা বেগম এবং দুই মেয়ে ফাহিমা ও জিয়াসমিন আক্তার ওরফে বালি। মামলার নম্বর ১২/২৬।

মামলা সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর বিকেলে আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে আসামিদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁকে দুই দফায় মারধর করা হয় এবং পাকা সড়কের ওপর মাথায় তুলে আছাড় মারা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের আরও তিন সদস্য আহত হন।

গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত ইউসুফ আলী টৈটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার কাদের বখশোর ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী

1

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

2

উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

3

নাইক্ষ্যংছড়িতে গণমিছিল / আমরা ভাতা নয়, কাজ দিব – সুজা

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

কক্সবাজার-৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন জেলা বিএনপির সভাপতি শা

6

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

7

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

8

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

9

সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল

10

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

11

সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ

12

তাসনিম জারার মনোনয়ন বাতিল

13

রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

14

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু

15

কক্সবাজার উপকূলে ঝড়ের শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

16

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরা

17

ভেনামি চিংড়ির নপলি আমদানি বন্ধের দাবি

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

টেকনাফে শাহাজাহান চৌধুরীকে জামায়াত সমর্থক শাহ আজমের অকট্য ভা

20