. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বারুণী স্নানে মুখর সমুদ্রসৈকত, পুণ্যার্থীদের ঢল কবিতা চত্বরে

চৈত্রের সকাল। সূর্য ওঠার আগেই কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বরে জড়ো হতে শুরু করেন পুণ্যার্থীরা। কেউ পরিবারের সঙ্গে, কেউ দলবদ্ধভাবে সবাই এসেছেন এক বিশ্বাসে: বারুণী স্নানে পাপ মোচন আর পুণ্যলাভের আশায়।

মঙ্গলবার (১৭ মার্চ) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন বারুণী স্নান ও গঙ্গাপূজা উপলক্ষে দিনভর মুখর ছিল কক্সবাজার সমুদ্রসৈকত। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে কবিতা চত্বর ছাড়িয়ে আশপাশের বিস্তীর্ণ সৈকতজুড়ে বাড়তে থাকে ভক্তদের উপস্থিতি।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান করলে পাপ মোচন হয় এবং পুণ্য লাভ হয়। সেই বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষ, তরুণ-প্রবীণসহ সব বয়সী মানুষ এই আয়োজনে অংশ নিতে কক্সবাজারে ছুটে আসেন।

দিনভর দলে দলে পুণ্যার্থী সমুদ্রের জলে স্নান করেন। এরপর গঙ্গাপূজা, প্রার্থনা ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন তারা। অনেকেই পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

এ উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গীতাপাঠ ও ধর্মীয় আলোচনা আয়োজন করা হয়। অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোনো ধর্মই বিদ্বেষ শেখায় না; বরং সব ধর্মেই মানবতা, সহমর্মিতা ও শান্তির বাণী রয়েছে। বিভাজনের রাজনীতি থেকে দূরে থেকে সবাইকে মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

দিন শেষে ঢেউয়ের শব্দে, প্রার্থনার সুরে আর মানুষের বিশ্বাসে ভর করে সমুদ্রসৈকত যেন হয়ে ওঠে এক আধ্যাত্মিক মিলনমেলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে সিএনজির চাপায় পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু আয়েশা ম

1

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

2

কুতুবদিয়ায় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চার পুলিশ সদ

3

ঘুমধুম সীমান্তে ৬ কোটি টাকার ২ লাখ ইয়াবা উদ্ধার

4

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৮ জনের পরিচয় শনাক্ত

5

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধা

6

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

7

মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্

8

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না:

9

হামিদুর রহমান আযাদের স্থাবর সম্পত্তি স্ত্রীর চেয়ে কম

10

শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়

11

মামলার আগে ৭ বিষয়ে বাধ্যতামূলক মধ্যস্থতা, কক্সবাজারসহ ১০ জেল

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পত

14

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

15

কুতুবদিয়ায় ভাইয়ের হাতে বোন খুন: ঘাতক আটক

16

কক্সবাজারে হেলথ টুরিজম চালুর উদ্যোগ, দরকার আন্তর্জাতিক মানের

17

পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার

18

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

19

কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র ক

20