. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক

নাছির উদ্দিন সোহেল, মহেশখালী

মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কুখ্যাত সন্ত্রাসী ‘মিন্টু বাহিনী’র প্রধান মিন্টুকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে মহেশখালীর একটি দুর্গম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে অভিযানে নামে কোস্ট গার্ডের একটি চৌকস দল। অভিযান চলাকালে মিন্টুর আস্তানা ঘিরে ফেলে তাকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গোলাবারুদ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া উইং জানিয়েছে, আটক মিন্টু দীর্ঘদিন ধরে মহেশখালী ও আশপাশের উপকূলীয় এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মিন্টুর গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় সক্রিয় একটি সন্ত্রাসী চক্রের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক মিন্টুকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মহেশখালী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে কোস্ট গার্ড নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনম

1

বাবাসহ ইরানের সকল শহীদের রক্তের প্রতিশোধ নেবোই: সুপ্রিম লিডা

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে

4

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

5

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে আহত

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

8

তেল নিয়ে শঙ্কার কারণ নেই: জ্বালানিমন্ত্রী

9

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

10

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

11

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে রুহুল কবির রিজভী

12

চকরিয়া পৌরশহরের অলিগলিতে ময়লার স্তূপ, নাক চেপে চলছেন পথচারীর

13

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

14

চকরিয়ায় ভবন নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্

15

শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়

16

আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

17

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

18

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্

19

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন দুই টিওবি উদ্বোধন

20