. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেরিন ড্রাইভে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি শুটার গান, একটি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি বাটন মুঠোফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে সী-বিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শিশু পার্কসংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। বিজিবির দাবি, তাঁরা মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আল আমিন (১৯), রবিউল হাসান (২১) এবং মহেশখালীয়াপাড়া এলাকার নুরুল আবছার (২৬)।

বিজিবি জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার পর তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খা

1

পেকুয়ায় বৃদ্ধ ইউসুফ আলী হত্যা, ৫ জনের নাম উল্লেখ করে মামলা

2

রমজানে উখিয়ায় প্রশাসনের বাজার তদারকি, ৩ জনকে জরিমানা

3

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

4

তাসনিম জারার মনোনয়ন বাতিল

5

পেকুয়ার শিলখালী মাদক পল্লীতে পুলিশের বড় অভিযান, মাদক উদ্ধার

6

উখিয়ায় সাগর তীর থেকে তিন মরদেহ উদ্ধার

7

কলাতলীর ছড়া থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

8

রামুতে ভাবগাম্ভীর্যে ঈদ-এ-মিলাদুন্নবী পালিত: শিক্ষার্থীদের প

9

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যকটের মৃত্যু

10

পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট: বিয়ের অনুষ্ঠানে ‘এক পদে’র বে

11

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

12

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

13

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

14

বারুণী স্নানে মুখর সমুদ্রসৈকত, পুণ্যার্থীদের ঢল কবিতা চত্বরে

15

প্রবাসীদের এনআইডি সংশোধনে শিথিল হচ্ছে প্রক্রিয়া

16

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

টেকনাফে এসএসসি ও সমমানে মাদ্রাসায় পাসের হার ৮৩.৮৯ শতাংশ, স্ক

20