. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার

উখিয়ায় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সানুচিং তঞ্চঙ্গ্যা (১৯) নামের এক তরুণী।

বুধবার বিকেলে উপজেলার বালুখালী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘুরতে বের হয়ে অকালে জীবন দিতে হলো এই তরুণীকে, যা পুরো এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সানুচিং তঞ্চঙ্গ্যা তাঁর এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। পথিমধ্যে বালুখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তাঁদের বাইকের জোরালো সংঘর্ষ হয়। এতে সানুচিং এবং তাঁর বন্ধু দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে উদ্ধার করে তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

​হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানুচিংয়ের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। চিকিৎসক দ্রুত তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে স্বজনেরা তাঁকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলেও শেষ রক্ষা হয়নি। পথিমধ্যেই রাত আনুমানিক ৯টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করে সানুচিং।

​নিহত সানুচিং তঞ্চঙ্গ্যা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু গর্জন বনিয়া এলাকার বাসিন্দা কান্তজা তঞ্চঙ্গ্যার মেয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বা

1

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া-মাতামুহুরীর ৪,৫৭১ কৃষক পেলেন আমন ধ

2

কক্সবাজারে দুই হত্যা মামলাসহ সাত মামলার আসামি গ্রেপ্তার

3

আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল: মানুষ পরিবর্তন চায়: সুজা উদ্দ

4

অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে-

5

চকরিয়ায় গরুর মাংসে ওজন ও মূল্য কারচুপি, ১০ হাজার টাকা জরিমান

6

থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগমের সম্ভাবনা, মানতে হব

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

হ্নীলার মৌলভীবাজার সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ১৮ বছরের

9

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

10

উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

11

কক্সবাজারে ‘প্রশ্নপত্র’ ফাঁস / গ্রেফতারকৃতদের অপরাধ নিয়ে যা

12

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

13

বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে পড়েছে দ্বীপের বাসিন্দারা

14

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ম

15

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

16

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

17

জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খা

18

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20