. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ডিজি

ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন সম্পন্ন হওয়ার পর সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিচতলায় ছবি তোলা ও আঙুলের ছাপ গ্রহণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর এনআইডি প্রস্তুতের সময় নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

হুমায়ুন কবির জানান, কারও ক্ষেত্রে ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে এনআইডি তৈরি হয়ে যায়, আবার কারও ক্ষেত্রে ১০ ঘণ্টা বা তারও বেশি সময় লাগতে পারে। তবে সর্বোচ্চ সময়সীমা ২৪ ঘণ্টার মধ্যেই থাকে। তিনি আরও বলেন, এই পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারনির্ভর হওয়ায় এতে কোনো মানবিক হস্তক্ষেপ নেই। বায়োমেট্রিক তথ্য সিস্টেমে যাচাই শেষ হলে স্বয়ংক্রিয়ভাবেই এনআইডি নম্বর জেনারেট হয়।

তিনি বলেন, এনআইডি তৈরির নির্দিষ্ট সময় আগাম বলা যায় না। যেটুকু সময় লাগে, সেটুকু সিস্টেম অনুযায়ীই হয়। যত দ্রুত ভেরিফিকেশন শেষ হবে, তত দ্রুত এনআইডি তৈরি হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এই কর্মকর্তা আরও জানান, তারেক রহমানের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কক্ষে বসে তিনি ছবি ও আঙুলের ছাপ দেবেন, সেটিও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

এর আগে ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ করেছেন তারেক রহমান এবং তার কন্যা জায়মা রহমান। তারা দুজনই ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, দেশে ফেরার পর ২৭ ডিসেম্বর তারেক রহমান তার ভোটার নিবন্ধন ও এনআইডি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ ভরি স্বর্ণসহ জগদীশের আছে ৮ কোটি টাকার সম্পদ!

1

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধা

2

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

3

ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর

4

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

5

খায়রুল হকের জামিন বহাল, দেশত্যাগে আদালতের অনুমতি লাগবে

6

ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

7

শাহপরীর দ্বীপ ঘাট থেকে ধরে নিয়ে সাংবাদিক আরফাত সানিকে ফাঁসা

8

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

প্রাইভেট কার থেকে ৯২ হাজার ৬০০ ইয়াবাসহ আটক ১

11

রোহিঙ্গারা নির্বাচনে ইনভলভ হওয়ার সুযোগ নেই- শাহজাহান চৌধুরী

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

আগস্টে বঙ্গোপসাগরে দুই লঘুচাপ, কয়েক অঞ্চলে স্বল্পমেয়াদি বন্য

14

কর্ণফুলী টানেল সড়কে ‘রাইড শো’, প্রাইভেট কারের ধাক্কায় আহত ২

15

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব

16

সাগরে নিম্নচাপ, কক্সবাজারসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকে

17

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

18

অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্

19

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

20