. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামীলীগ ভারতের দল,ভারতীয় সেবাদাস সরকার ছিলো-চকরিয়ায় সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং এদেশের মানুষের অধিকার হরণ করেছে। দলীয় শাসন ব্যবস্থা ও এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলো । শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ পনেরো ষোল বছর এদেশে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করে ছিলেন। ফলাফল ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার পতন হয়েছে।

তিনি মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাদা কমিউনিটি সেন্টারে স্থানীয় বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় সালাহউদ্দিন আহমদ আরো বলেন, শেখ হাসিনা এখন আশ্রয় লাভ করেছে তার নিজের স্থান দিল্লীতে। এরা ভারতীয় দল, এরা ভারতীয় সেবা দাস সরকার ছিলো। এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্ত্বা হিসেবে স্বীকৃতি দেয়নি। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃতপক্ষে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে। এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে আলেম সমাজের উপর নির্যাতন করেছে এবং আলেমদের হত্যা করেছে এরা মুলত ইসলাম বিদ্বেষী সরকার ছিলো।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিলো এবং নিরহ মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করেছিলো ।

এভাবেই আওয়ামী লীগ এদেশের গণমানুষের বিপক্ষে দাড়িয়েছিলো, ফল স্বরূপ আওয়ামী লীগ এদেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে।

সুতারং আগামীতে কি রকম বাংলাদেশ হবে, জনগণ সেটা ইতিমধ্যেই বলে দিয়েছে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানের কথা।

পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম.মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহবায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ এতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় অজানা

1

কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক

2

আলমগীর ফরিদ ১৮ ভরি স্বর্ণের মূল্য দেখালেন মাত্র ৫৪ হাজার টাক

3

নির্বাচনে নাশকতা ঠেকাতে রোহিঙ্গাদের ব্যবহার রোধে কঠোর নজরদার

4

বিএমচরে দাঁড়িপাল্লার সমর্থনে জামায়াতের নির্বাচনী পথসভা

5

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্যহাতি, চলছে চিকিৎসা

6

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই: আলীকদমে জাবেদ র

7

জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন: বিচার ও রাষ্ট্র সংস্কারের

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

10

ঈদের শেষ ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র, বাড়তি ভাড়ায় পর্যটক

11

রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

14

জামায়াতের ৮৮ সদস্যের পুনর্গঠিত কর্মপরিষদে জায়গা পেলেন ২১ ন

15

মাকে নিয়ে আবেগঘন পোস্ট তারেক রহমানের

16

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে শ

17

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

18

টেকনাফে র‌্যাবের অভিযানে জাদীমুরার ইয়াবা কারবারী মুবারক আটক

19

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

20