. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন কক্সবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নব নির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে মতবিনিময় কালে নিজেদের মাঝে জয়ের আনন্দ ভাগাভাগি করেন বিপুল ব্যবধানে অপেক্ষাকৃত শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করা কক্সবাজারের এই দুই অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান।

এর আগে সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল মহেশখালীর এক নির্বাচনি সভায়।

যেখানে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের জন্য ধানের শীষে ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজনীতির পরিচিত মুখ সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ‘ বিএনপি জনগণের সরকার, আপনারা আপনাদের ভাই আলমগীর ফরিদকে জয়ী করে সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ। বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। ‘

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় আলমগীর ফরিদ বলেন, ‘ মহেশখালী-কুতুবদিয়া বাসীর প্রতি আমি কৃতজ্ঞ, ইনশাআল্লাহ আমার দেওয়া ইশতেহার অনুযায়ী জনগণের সেবায় কাজ করে যাবো।’

প্রসঙ্গত, ১৯৯৬ এ দুইবার ও ২০০১ এ চকরিয়া-পেকুয়া থেকে আবারো নির্বাচিত হয়ে সে সরকারের আমলে স্বাধীনতা পরবর্তী সময়ে কক্সবাজার থেকে প্রথম প্রতিমন্ত্রী হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ ।

দলের আন্দোলন-সংগ্রামে বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করে গুমের শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সালাহউদ্দিন এবারের সরকারে নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।

অন্যদিকে আলমগীর ফরিদ ১৯৯৬ ও ২০০১ এর নির্বাচনে নিজের আসনে জয়ী হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কক্সবাজারে নাগরিক সংলাপ: যা বললেন ব

1

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন দুই টিওবি উদ্বোধন

2

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকতে জরুরি গণবিজ্ঞপ্তি

3

কক্সবাজারে হঠাৎ এলপিজির দাম ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে গ্রাহকরা

4

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

5

পেকুয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই

6

কক্সবাজার উপকূলে ঝড়ের শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

7

মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’ কর্নারে রূপান্তরের প্রস

8

গভীর সমুদ্রে মৃত্যুঝুঁকি, জীবিত উদ্ধার ১৯ জেলে

9

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

10

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

11

টেকনাফে এসএসসি ও সমমানে মাদ্রাসায় পাসের হার ৮৩.৮৯ শতাংশ, স্ক

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যকটের মৃত্যু

14

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিব

15

২০২৫ সালে সড়কে প্রাণ ঝরেছে ৯১১১ জনের

16

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

17

তাসনিম জারার পর এবার এনসিপি থেকে তাজনূভা জাবীনের পদত্যাগ

18

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

19

ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদ

20