. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, দর্শনা থেকে ছেড়ে আসা সাদা রঙের একটি প্রাইভেট কার মহেশপুরের দিকে যাচ্ছিল। শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে দোকানটি ভেঙে পড়ে ঘটনাস্থলেই ইব্রাহিম হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম খুদে ও কদমতলা গ্রামের নাসির উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কোটচাঁদপুর ও যশোরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে- কক্সবাজারে আদিলুর রহমান খান

2

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় : ইসি আনোয়ারুল

3

ঘুমধুমে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

4

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

5

১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক, কর্মসূচি চূড়ান্ত হবে ৩ আগ

6

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

7

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

8

জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খা

9

চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান সিডিএ চ

10

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন

11

কক্সবাজারে পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে ডিআইজি

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

ঈদ উদযাপনে নিজ জেলায় পৌঁছেছেন সালাহউদ্দিন আহমদ

14

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি

15

সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে ভেসে এল ৩ মরদেহ

16

রামুতে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

17

গর্জনিয়ায় পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির প্র

18

ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাদণ্ড, মুক্তি পেলেন সেই মা-মেয়ে

19

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

20