. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফের বন্যহাতির শরীরে ৮ গুলি চিহ্ন

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শীলখালী রেঞ্জের বনাঞ্চলে আহত বন্যহাতির শরীরে গুলির ৮টি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। দুই দিন পর বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বন বিভাগের উদ্যোগে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে বুধবার সকাল থেকে বন বিভাগ ও চিকিৎসক দলের সদস্যরা হাতিটির সন্ধানে বনাঞ্চলে তল্লাশি চালান। পরে হাতিটির সন্ধান পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।

টেকনাফের শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, শীলখালীর গভীর বনাঞ্চলে আহত হাতিটির অবস্থান শনাক্ত করে ট্রাংকুলাইজার গান প্রয়োগের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। পরে ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের একটি চিকিৎসক দল হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়।

তিনি আরও বলেন, চিকিৎসার সময় হাতিটির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে দুটি ক্ষত পায়ে এবং বাকি ছয়টি শরীরের বিভিন্ন স্থানে রয়েছে।

এর আগে দুটি বন্যহাতিকে জাহাজপুরা গর্জন বাগান এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় একটি হাতির পায়ে আঘাতের চিহ্ন লক্ষ্য করেন স্থানীয়রা। পরে আহত হাতিটির সন্ধানে বন বিভাগের সদস্যরা বনের ভেতরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে হাতিটির অবস্থান শনাক্ত করে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলমগীর ফরিদ ১৮ ভরি স্বর্ণের মূল্য দেখালেন মাত্র ৫৪ হাজার টাক

1

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

2

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

5

ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত

6

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

7

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্বাসনেই জোর দিচ্ছে সরকার: অর্থম

8

পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটা

9

রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখান করল বাংলাদ

10

শৌচাগারে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

11

আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

12

দাম বাড়ল এলপি গ্যাসের

13

চার মাস ধরে বন্ধ সড়কের সংস্কার, গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল

14

‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে জবাব দিলেন শাহাদাত

15

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

16

পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক

17

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

18

ওআইসি এবং ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবির প্রতি বাংলাদেশের দৃঢ়

19

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

20