. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং অফিসার কার্যালয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, কক্সবাজার সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কালুকিয়া হারুন মার্কেট চত্বরে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার মুখপাত্র জিনিয়া শারমিন রিয়ার বিরুদ্ধে বর্ণবিদ্বেষী, নারীবিদ্বেষী ও মানহানিকর মন্তব্য করেছেন—এমন অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের সঙ্গে সংযুক্ত কিউআর কোডের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫-এর ১৫(ক) ধারায় নির্বাচনী প্রচারণাকালে অশালীন, আক্রমণাত্মক কিংবা ব্যক্তিগত চরিত্রহননমূলক বক্তব্য প্রদান নিষিদ্ধ।

নোটিশে আরও বলা হয়, অভিযোগ অনুযায়ী শাহজাহান চৌধুরীর বক্তব্য উল্লিখিত বিধিমালার লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত সংশ্লিষ্ট আদালতে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে ব্যাখ্যা না দিলে একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

এ ছাড়া নোটিশটি দ্রুত জারির নির্দেশ দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাথে মাল্টিমিডিয়া জার্নালিস্ট

1

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

2

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

3

রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যো

4

পেকুয়ায় বৃদ্ধ ইউসুফ আলী হত্যা, ৫ জনের নাম উল্লেখ করে মামলা

5

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

6

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত : চরমোনাই

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

9

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

10

কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক

11

২ মামলায় কারাগারে এন. আলম

12

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তা

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

15

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

16

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্প

17

‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে জবাব দিলেন শাহাদাত

18

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20